ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১৬৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকা থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২ টার দিকে লাশটি উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ। এ সংবাদ লেখা পর্যন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, পাংশা মডেল থানা পুলিশের একটি টিম সোমবার রাতে ডিউটিরত অবস্থায় পাংশার মৈশালা এলকায় বাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে উলঙ্গ অবস্থায় এক ব্যাক্তিকে পড়ে থাকতে দেখতে পায়। সড়ক দুর্ঘটনা মনে করে পাংশা হাইওয়ে থানা পুলিশকে খবর দেয় থানা পুলিশ।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে হাইওয়ে থানা পুলিশ। লোকটিকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। বয়স আনুমানিক ৫৫-৬০ বছর হবে। সড়ক দুর্ঘটনা নয় বলে নিশ্চিত করেছে হাইওয়ে থানা পুলিশ। পরে লাশটি থানা হেফাজতে নেয় পাংশা মডেল থানা পুলিশ।

রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি সাভাবিক মৃত্যু। ময়না তদন্তের রিপোটের পর সঠিক তথ্য জানা যাবে। এখন পর্যন্ত লোকটির কোন পরিচয় পাওয়া যায়নি। লোকটির ঠিকানা ও পরিচয় সনাক্ত করার জন্য আমরা বিভিন্ন জেলা ও থানা পুলিশকে খবর পাঠানো হবে।

পাংশায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩