সংবাদ শিরোনাম ::
পদ্মার ২২ কেজির এক পাঙ্গাস মাছ ৩২ হাজার টাকায় বিক্রি
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১০০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মঙ্গলবার জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৩ মে) ভোরে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর অদূরে বাসুদেব জেলের জালে মাছটি ধরা পড়ে।
জেলে বাসুদেব মাছটি সকালে বিক্রির জন্য ৬ নং ফেরি ঘাটের কেসমত মোল্লার মৎস্য আড়তে নিয়ে আসলে ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নেন।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সাথে বেঁধে পানির মধ্যে রেখেছি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্হানে মুঠোফোনে যোগাযোগ করছি। কিছু টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দিবো।



















