ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পদ্মার ২২ কেজির এক পাঙ্গাস মাছ ৩২ হাজার টাকায় বিক্রি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৯৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মঙ্গলবার জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২৩ মে) ভোরে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর অদূরে বাসুদেব জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে বাসুদেব মাছটি সকালে বিক্রির জন্য ৬ নং ফেরি ঘাটের কেসমত মোল্লার মৎস্য আড়তে নিয়ে আসলে ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নেন।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সাথে বেঁধে পানির মধ্যে রেখেছি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্হানে মুঠোফোনে যোগাযোগ করছি। কিছু টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দিবো।

পদ্মার ২২ কেজির এক পাঙ্গাস মাছ ৩২ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩