সংবাদ শিরোনাম ::
পদ্মার এক ঢাই মাছ ১ লক্ষ ৪ হাজার টাকায় বিক্রি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি;
- আপডেট সময় : ১১:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ঢাই মাছ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে দিকে দৌলতদিয়া চর কর্নেশন এলাকার পদ্মা নদীতে জেলে জীবন হালদার জাল ফেললে মাছটি ধরা পড়ে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, মাছটি আনুক্ষার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ৬শ টাকা প্রতি কেজি দরে মোট ১ লক্ষ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেই। পরে ঢাকার এক প্রবাসীর কাছে ৪ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মাছটি ১ লক্ষ ৮ হাজার ৪৮০ টাকায় বিক্রি করেছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম পাইলট সময়ের কণ্ঠস্বরকে জানান,এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা অনেক লাভবান হচ্ছে।



















