ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পদ্মার এক ঢাই মাছ ১ লক্ষ ৪ হাজার টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি;
  • আপডেট সময় : ১১:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ঢাই মাছ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে দিকে দৌলতদিয়া চর কর্নেশন এলাকার পদ্মা নদীতে জেলে জীবন হালদার জাল ফেললে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, মাছটি আনুক্ষার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ৬শ টাকা প্রতি কেজি দরে মোট ১ লক্ষ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেই। পরে ঢাকার এক প্রবাসীর কাছে ৪ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মাছটি ১ লক্ষ ৮ হাজার ৪৮০ টাকায় বিক্রি করেছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম পাইলট সময়ের কণ্ঠস্বরকে জানান,এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা অনেক লাভবান হচ্ছে।

পদ্মার এক ঢাই মাছ ১ লক্ষ ৪ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় : ১১:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫