ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইসতেহার বাস্তবায়নের সুফল নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

মোঃ মাহমুদুল হাসান, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৮৩ বার পঠিত

Oplus_131072

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন।
অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল।
এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারই অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমাননের পুর্বের খাল খনন কর্মসূচি চালুকরণ, বন্যা, খড়া সহ প্রত্যাহিক বৃক্ষরোপণ অভিযান, নারীদের স্বাবলম্বী করার জন্য গাড়ী প্রদান, কৃষকদের জন্য কৃষক কার্ড, ও কৃষি ঋণ মওকুফের সুফল সহ সকল বিষয় নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচীর উদ্ধোধন করেন। ২০ হাজার ৬৭১ জন কৃষক প্রাথমিক ভাবে এ সুবিধা পাবেন। ১৬ মার্চ থেকে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত প্রায় ও ভরাট খাল ও জলাধার পুনঃ খনন করার কর্মসূচি গ্রহন করা হয়েছে। নারীদের নিরাপদ ও বিশেষ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য নারীর জন্য গাড়ি দেয়া হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋন মওকুফ করা হয়েছে। ১২ লক্ষ কৃষকের ঋন মওকুফ করতে খরচ হয়েছে ১৫ শত ৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয় যা যা ১ ছাতার নিচে একাধিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণের যুগান্তকারী উদ্যোগ। এখানে কৃষকদের নাম সার্চ দিয়ে সে কোন কোন সেবার আওতাধীন রয়েছে তা দেখা যাবে। এ কার্ডের মাধ্যমে প্রথম ১০ ধরনের সুবিধা পাবে। সারা দেশে কৃষক কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরীর কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইসতেহার বাস্তবায়নের সুফল নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬