ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে এই ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না– ফরহাদ হোসেন আজাদ

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৭২ বার পঠিত

বিগত দিনেও যেমন আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারে নাই, ইনশাল্লাহ আজকে যেমন আমরা গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ কেড়ে নিতে পারবে না, কেউ নস্যাৎ করতে পারবে না’ এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আজকে আমরা জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের মধ্য দিয়ে আজকে আমরা একটা মেসেজ দিতে চাই—সেই মেসেজটা হচ্ছে এটাই, আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে আমরা প্রাধান্য দিয়ে আগামী দিনে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো। সেই ক্ষেত্রে আমরা সব দলের, সব মতের, সব ধর্মের মানুষকে আমরা সহযোগিতা চাই। আগামী দিনে আমরা পৃথিবীর মানচিত্রে এই যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি—সে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম ৫২ সালে, সেটা অনন্তকাল আমরা দাঁড়িয়ে থাকবো এবং পৃথিবীর মানচিত্রে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে ক্রমান্বয়ে আমরা উপনীত করবো।
পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :

পঞ্চগড়ে এই ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না– ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬