ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রোগবালাই কম,উৎপাদন বেশি; লাভে খুশি কৃষকরা

পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড় :
  • আপডেট সময় : ১২:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৮৮ বার পঠিত

পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে ভালো ফলন পেয়ে আনন্দিত কৃষকরা। চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের বোরো ধান মোট ১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে কৃষকদের মধ্যে আশাবাদ বেড়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বেংহারি এলাকায় উন্নত জাতের ধান বীজ এজেড ৬৪৫৩ এসটি’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলার কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, বায়ার ক্রপ সায়েন্সের রংপুর বিভাগের কাস্টমার কানেক্ট ম্যানেজার মোজাম্মেল হক, কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) সঞ্জিত চন্দ্র সরকার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাইফ উদ্দিন এবং পঞ্চগড় জেলার কাস্টমার কানেক্ট ম্যানেজার উর্মী চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকরা জানান, এ জাতের বোরো ধানে ফলন তুলনামূলক অনেক ভালো হয়েছে। পাশাপাশি রোগবালাই কম হওয়ায় উৎপাদন খরচও কমেছে। ফলে লাভের পরিমাণ বেড়েছে বলে জানান তারা।
কৃষকদের ভাষ্য, প্রতিটি গোছায় ধান ভরপুর থাকায় ফলন আশানুরূপ হয়েছে। এছাড়া ধান সহজে ঝড়ে পড়ে না এবং মাঠে গাছের অবস্থাও দীর্ঘসময় ভালো থাকে। এসব কারণে আগামী মৌসুমে আরও বেশি জমিতে এ জাতের ধান চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন কৃষকরা।
কৃষি সংশ্লিষ্টরা জানান, আধুনিক ও উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান করার লক্ষ্যেই এ ধরনের মাঠ দিবস আয়োজন করা হচ্ছে।

ট্যাগস :

রোগবালাই কম,উৎপাদন বেশি; লাভে খুশি কৃষকরা

পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন

আপডেট সময় : ১২:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬