ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ১০:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪৯ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা সেতু এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি ও মাটি ব্যাবস্থাপনা আইনে এই জরিমানা করেন।

এ সময় জরিমানার অর্থ নগদ প্রদান করতে না পারায় ঠিকাদারী প্রতিষ্ঠানের দু্ইজন কর্মচারীকে ধরে নিয়ে যাওয়া হয়। জরিমানার অর্থ প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানা গেছে। একই সাথে নদীতে বালি উত্তোলনে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়।

জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ধরধরা খালে একটি সেতুর নির্মান কাজ শেষে সংযোগ সড়ক নির্মাণে নদী থেকে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, সরকারি কাজে অবৈধ উপায়ে ড্রেজার ব্যবহারের দায়ে এই জরিমানা করা হয়েছে ।

ঠিকাদার তো সরকারের কাছে সংযোগ সড়ক নির্মাণে অর্থ বরাদ্দ পেয়েছেন তাহলে নদীতে অনুমোদন না নিয়ে তিনি কেন বালু উত্তোলন করলেন। এটি আইন বিরোধী হওয়ায় জরিমানা করা হয়েছে।

ট্যাগস :

পঞ্চগড়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬