ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ০৮:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ বুধবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (পূর্ব) মোঃ সায়েদুর রহমানের দিক নির্দেশনায় এস আই মাজাহার ইসলামের নেতৃত্বে একটি টিম ১ নভেম্বর ভোর সাড়ে ৬ টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম মোহাম্মদ আল আমিন (২৮)। সে ঢাকার মৃত ফজলুল হক ঢালীর পুত্র।

এ ব্যাপারে ডিবির এস আই মাজাহার ইসলাম বাদী হয়ে আটক আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার বিকালে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

আপডেট সময় : ০৮:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩