ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নিপা ভাইরাসে এবার শিশুর মৃত্যু

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৯২৩ বার পঠিত

নিপা ভাইরাসে এবার শিশুর মৃত্যু

নিপা ভাইরাসে আক্রান্ত এক শিশু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

সোমবার সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে রোববার সন্ধ্যায় শিশুটির শরীরে নিপা ভাইরাস শনাক্ত হয়।

মারা যাওয়া শিশুটির নাম মো. সোয়াদ (৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার মো. সানোয়ারের ছেলে। রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল সোয়াদ। এরপর জ্বর ও খিঁচুনি হয়ে শিশুটি অচেতন হয়ে যায়। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরদিন শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে রেফার করা হয়। পরে সন্দেহ হওয়ায় নিপা ভাইরাস শনাক্তে পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। রোববার ফলাফল পজিটিভ আসে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এরআগে চলতি বছরের সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর নিপা ভাইরাসে মৃত্যু হয়। ওই নারী গোদাগাড়ী উপজেলার মাটিকাটার বাসিন্দা।

ট্যাগস :

নিপা ভাইরাসে এবার শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩