ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরুন কান্তি সরকার-নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৮:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৮৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের গাংকুল পাড়ার দূর্গা মন্দির প্রাঙ্গণে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবু আহমদ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক এডভোকেট আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ হাফেজ মো: মুগনিউল হাসান।

শীতবস্ত্র বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।

এ অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, গাংকুল পাড়া দূর্গা মন্দিরের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস, নাসিরনগর সদর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতির সভাপতি পাপোচন দাস, সাধারণ সম্পাদক পরিমল দাস,স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব।এ সময়ে তিনি গরীব অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।তবে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাষ্টের এসব বিষয়ে উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৮:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫