নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৮২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের গাংকুল পাড়ার দূর্গা মন্দির প্রাঙ্গণে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবু আহমদ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক এডভোকেট আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ হাফেজ মো: মুগনিউল হাসান।
শীতবস্ত্র বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।
এ অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, গাংকুল পাড়া দূর্গা মন্দিরের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস, নাসিরনগর সদর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতির সভাপতি পাপোচন দাস, সাধারণ সম্পাদক পরিমল দাস,স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব।এ সময়ে তিনি গরীব অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।তবে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাষ্টের এসব বিষয়ে উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।



















