ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নারী নির্যাতন মামলা করায় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ২৩১ বার পঠিত

ভোলায় নারী নির্যাতন এর মামলা করায় বাদীর বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইনে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বাদীর স্বামী হাসনাইন আহমেদ এর চাচাতো ভাই জাহিদ আহমেদ আকিব এর বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভোলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার বাদী মুসফিকা নাজনীন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার অভিযোগ করেছেন ভুক্তভোগী মুসফিকা নাজনীন।

ভুক্তভোগীদের ও নারী ও শিশু নির্যাতন মামলার বাদী সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক আনোয়ারুল হক এর কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী মুসফিকা নাজনীন তার স্বামী হাসনাইন আহমেদ কে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলা করায় আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি করার উদ্দেশ্যে অহেতুক মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মুসফিকা নাজনীন অভিযোগ করে বলেন, আমাকে আমার স্বামী যৌতুকের জন্য অমানুষিক করতো। সেই নির্যাতন স‌ইতে না পেরে আদালতে একটি যৌতুক মামলা করি। সে মামলা থেকে জামিন নিয়ে আমার স্বামী হাসনাইন আহমেদ ও তার পরিবারের লোকজন আমার ওপর অমানবিক নির্যাতন করে, রাস্তায় ফেলে আমাকে মারধর করে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেই নির্যাতনের বিচার চাইতে গিয়ে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী নির্যাতন মামলা করি। সেই মামলায় আসামিদের বিরুদ্ধে সমন জারি হলে তারা আমার পরিবারকে সমাধানের জন্য প্রস্তাব দেয়। সমাধানে বসার দিন তারা গোপনে আমি ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা করেন। কেন আমিও আমার পরিবারের বিরুদ্ধে এই মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট মামলা দেওয়া হয়েছে আমি এর সঠিক বিচার দাবি করছি।

ট্যাগস :

নারী নির্যাতন মামলা করায় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০৯:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩