নান্দাইলে হিন্দু পরিবারের বনের পুন্জিতে আগুন, প্রকাশ্যে হুমকি!
- আপডেট সময় : ০৭:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৪০৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে খরের /বনের পুন্জিতে আগুনে পুড়ে ২০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে ।
উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরশ্রীরামপুর শীলপাড়া ২৪ জুলাই সোমবার দিবাগত রাত দশটার সময় মৃত উপেন্দ্র চদ্র শর্মার পুত্র সুধীর চন্দ্র শর্মার বাড়ীতে একটি টিনের ঘরের সাথে বনের পুঞ্জিতে আগুন লেগে পুড়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুধীর চন্দ্র জানান ,মন্দিরের পাশে বসা ছিল স্বপন চন্দ্র শর্মা আমার ছেলে হৃদয় চন্দ্র শর্মা তাঁরা আমার পুঞ্জিতে দাও দাও করে আগুন জ্বলতে দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন এসে বাড়িতে থাকা চারটি মর্টারের পানি দিয়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
বনের পুঞ্জির পূর্ব পাশেই ছিল একটি টিনের ঘর এলাকার লোকজন ক্ষয়ক্ষতি হতে ঘরটিকে রক্ষা করে। এদিকে তিনি বলেন গত ২ মাস পূর্বে ১৫ শতাংশ জমি ৭ লক্ষ টাকা মূ্ল্যে বিক্রি করি পাশের বাড়ির আসাদুল ,ফারুক ,আজিজ তিনজনের কাছে।
এই জমি ক্রয় করতে চেয়েছিল দক্ষিণের বাড়ির হাফিজের পুত্র মোশারফ ।সে ৪/৫ দিন পূর্বে পার্শ্ববর্তী আনন্দবাজারে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এক পর্যায়ে আমাকে নাপিতের বাচ্চা তর বাড়ি ঘর জ্বালিয়ে দেব তকে দেশ থেকে তাড়াব ,তোকে আমি দেখে নেব দেখি তুই এলাকায় কিভাবে থাকিস। বর্তমানে গত ১০/১৫ দিন ধরে রাতের আঁধারে বাড়ির ঘরের চালে ঘরের বেড়ায় ইটের টুকরো দিয়ে ঢিল ছুড়ে মারার কারণে পরিবার-পরিজন ও ছোট ছেলে মেয়ে গুলিকে নিয়ে বাড়ির সমস্ত লোকজন ভয়ও আতঙ্কে দিন কাটাচ্ছে। বাড়ির মহিলারা এই অবস্থা থেকে নিরাপদে বসবাস করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে মোশারফ বাড়িতে না থাকায় তার মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার ও ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান মিন্টু ২৫ জুলাই মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এব্যাপারে ২৫ জুলাই মঙ্গলবার শ্রী সুধীর চন্দ্র শর্মা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেছেন ।
























