নান্দাইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০৮:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকাল ৫ ঘটিকার সময় উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠেগণ-দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
চন্ডীপাশা খেলার মাঠে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর পুরোটা জীবন দেশ ও দেশের মানুষের কল্যানে ব্যয় করেছেন।
আজকে তিনি অসুস্থ্য। দেশের কল্যানে তাঁর সুস্থ্যতা প্রয়োজন। আসুন দেশ নেত্রীর জন্য আমরা সকলে দোয়া করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছেন এবং চিকিৎসার সর্ব কিছু সমন্বয় করছেন।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন,উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব সহ প্রমুখ।




















