নান্দাইলে আওয়ামীলীগের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন শুরু
- আপডেট সময় : ০৮:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১২৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে দ্ধাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করছেন আওয়ামী লীগ।
শনিবার ১৪ অক্টোবর দুপুরে ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন কার্যালয়ে১৫৪- ময়মনসিংহ – ৯ বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপির নেতৃত্বাধীন ইউনিয়নের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ২ নং ওয়ার্ড সভাপতি আঃ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এহসানুল হক আনোয়ার, কৃষক লীগের আহ্বায়ক মোঃ সুমন মিয়া, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা বেগম, অষ্টমী রানী টুনি,যুব মহিলা লীগের সভানেত্রী মেরি আক্তার,লিপি আক্তার, ওয়ার্ড আওয়ামীলীগের মোঃ শাহজাহান, মোঃ আল-আমিন আবুল কালাম প্রমূখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মহিলা লীগের ১০ জন,যুব মহিলা লীগের ১০ জন, শ্রমিক মহিলা লীগের ১০ জন করে মোট ৩০ সদস্যের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে নির্বাচনে এজেন্ট ও বুথের দ্বায়িত্বে থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

























