ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

নান্দাইলে অদম্য নারীর সম্মাননা পেলেন কবি সুফিয়া বেগম

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ–২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়ন, অধিকার ও সমাজে নারীর অদম্য অগ্রযাত্রাকে উদ্‌যাপন করতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা, কর্মক্ষেত্রে সফলতা ও মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ নান্দাইল উপজেলার পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন নান্দাইলের গর্ব, কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম। তিনি সাহিত্যচর্চা, সামাজিক উন্নয়ন এবং মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য ভূমিকার জন্য অদম্য নারী হিসেবে সম্মাননা লাভ করেন। সুফিয়া বেগম প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শহিদুল ইসলামের সহধর্মিণী। দাম্পত্য জীবনে দুজনই উন্নয়ন ও মানবসেবায় নিজেদের অবদান রেখে সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্মাননা গ্রহণের পর সুফিয়া বেগম বলেন, “নারীর অধিকার, শিক্ষা ও সৃজনশীলতা এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের বড় লক্ষ্য।” তিনি জানান, ভবিষ্যত প্রজন্মকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি ইতোমধ্যে গ্রামের অবহেলিত শিশুদের জন্য বিনামূল্যে একটি মক্তব চালু করেছেন, যেখানে দরিদ্র পরিবারের শিশুরা কোনো খরচ ছাড়াই প্রাথমিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নারীর অগ্রযাত্রায় রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অদম্য নারীদের হাতে সংবর্ধনা স্মারক উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত সহ অতিথিবৃন্দ । পুরো অনুষ্ঠানটি নান্দাইল উপজেলায় নারী জাগরণ, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের উৎসাহ সঞ্চার করে এক অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে।

নান্দাইলে অদম্য নারীর সম্মাননা পেলেন কবি সুফিয়া বেগম

আপডেট সময় : ১০:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫