ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৮৬ বার পঠিত

  কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা বিএনপির কলেজ মোড় দলীয় কার্যালয়ে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, আবারও দলীয় কার্যালয়ে মিলিত হয়। 

 বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হাসান হাফিজুরের সভাপতিত্বে,  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল। বক্তব্যে প্রধান অতিথি কৃষিবান্ধব শহীদ জিয়ার অবদান তুলে ধরে  আলোচনা করেন। উপজেলা কৃষকদলের সভাপতি হাসান হাফিজুর রহমান সূচনা বক্তব্যে কৃষকদলের বিভিন্ন দিক তুলে ধরেন। 

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রধান,  পৌর কৃষক দলের সভাপতি খতিবর রহমান খোকন, নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আজহারুল ইসলাম আলামিন,  পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি ফারুক হোসেন প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আলম এবং পৌর কৃষকদলের  সাধারণ সম্পাদক আদম আলী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন   উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মায়েন উদ্দিন মাইন, মৎস্যজীবী দল নেতা শামসুল আলম, যুবদল নেতা দরবেশ, বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নাগেশ্বরীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪