
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা বিএনপির কলেজ মোড় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, আবারও দলীয় কার্যালয়ে মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হাসান হাফিজুরের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল। বক্তব্যে প্রধান অতিথি কৃষিবান্ধব শহীদ জিয়ার অবদান তুলে ধরে আলোচনা করেন। উপজেলা কৃষকদলের সভাপতি হাসান হাফিজুর রহমান সূচনা বক্তব্যে কৃষকদলের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রধান, পৌর কৃষক দলের সভাপতি খতিবর রহমান খোকন, নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আজহারুল ইসলাম আলামিন, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আলম এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আদম আলী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মায়েন উদ্দিন মাইন, মৎস্যজীবী দল নেতা শামসুল আলম, যুবদল নেতা দরবেশ, বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।