ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী তিনজনই নতুন মুখ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১০৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ মে বুধবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়, সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা তাদের দায়িত্ব পালন করেছেন।

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। ১৪৩টি কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কেএম মহিবুল হাসান খোকন কাপপিরিচ প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

মোঃ রবিউল ইসলাম রুবেল বই প্রতীক নিয়ে বেসরকারী ভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এবং মোছাঃ মিনারা খাতুন সেলাই মেশিন প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী তিনজনই নতুন মুখ

আপডেট সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪