ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নন্দীগ্রামে মামলা হওয়ার পরেও থেমে নেই পাঁকা রাস্তা নষ্ট করে মাটি বিক্রির হিড়িক

মোঃ এমদাদুল হক- বগুড়া:
  • আপডেট সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৭ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রামে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির হিড়িক দিনদিন বেড়েই চলেছে। ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা, জরিমানা করারও পরেও থেমে নেই পুকুরের মাটি বিক্রি হিড়িকের কার্যক্রম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের রিধইল দক্ষিণ পাড়ায় ধোয়াগাড়ি নামক স্থানে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে একটি পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি করছে ভেকু কন্টাকটার রিধইল গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে মোঃ আবু জাফর (৫৫), মোজাম হোসেনের ছেলে আতিকুল ইসলাম (৩৫), একাব্বর হোসেনের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম (৪৫)। পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি ও পাঁকা রাস্তা নষ্ট করার অপরাধে।

গত ১৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত তিন জনের নামে নিয়মিত মামলা দায়ের করেন। মামলার হওয়ার কারণে তাদের কাজ বন্ধ হয়ে যায় কিন্তু কিছুদিন পরেই।

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৩১ জানুয়ারি থেকে পূনরায় রিধইল গ্রামের ধোয়া পুকুরে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে গর্ত করে পুকুর খনন করে সেই মাটি ড্রাম ট্রাকে করে রাতের আঁধারে স্থানীয় বিভিন্ন ব্যাক্তি ও স্থাপনায় বিক্রি করছে। এতে একদিকে পাঁকা রাস্তা নষ্ট করছে অপরদিকে পাঁকা রাস্তায় মাটি পড়ে দূর্ঘটনার ফাঁদ তৈরী হচ্ছে। ড্রাম ট্রাকে করে মাটি বহন করার ফলে রাস্তায় মাটির প্রলেপ পড়ে আছে। এতে ঘন কুয়াশা আর গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে রাস্তা পিচ্ছিল হয়ে ঘটবে বড় ধরণের দূর্ঘটনা।

এ বিষয়ে ভেকু কন্টাকটার আতিকুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মামলা হওয়ার পরেও কাজ চলছে এই বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার বলেন,গত ১৯ জানুয়ারি থানায় নিয়মিত তিনজনার বিরুদ্ধে হয়েছে এখনো কাজ চলমান থাকলে আইনগত ব্যবস্থা নিব।

মামলা হওয়ার পরেও কাজ চলছে এই বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ুন কবির কে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি ও সরকারি নাম্বারের হোয়াটসঅ্যাপে জানতে চাইলেও তিনি উত্তর দেয়নি।

ট্যাগস :

নন্দীগ্রামে মামলা হওয়ার পরেও থেমে নেই পাঁকা রাস্তা নষ্ট করে মাটি বিক্রির হিড়িক

আপডেট সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪