ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নগরকান্দায় সরকারি জায়গা দখল করে স্থাপনা, উন্নয়ন কাজে বাঁধা

মিজানুর রহমান-নগরকান্দা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৮৬ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন এর শাকরাইল গ্রামে সড়কের পাশে সরকারি জায়গা দখল করে পাকা স্হাপনা গড়ে তোলায় ইউনিয়নের উন্নয়ন কাজে বাঁধার সৃষ্টি হয়েছে।
শাকরাইল গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠে বৃষ্টির পানি জমে থাকায় খেলাধুলা করতে না পারায় এলাকাবাসীর অনুরোধে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার মাঠে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেনের কাজ শুরু করেন। মাঠ থেকে পার্শ্ববর্তী খালে পানি নামতে দূরত্বভাবে ড্রেনের কাজ করার সময় সরকারি জায়গা দখলদারেরা কাজে বাঁধা সৃষ্টি করে। যে কারনে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার দখলদারীদের নিজ নিজ সরকারি জায়গা থেকে স্হাপনা ভেঙ্গে নিতে নির্দেশ প্রদান করেন।দখলদার শাকরাইল গ্রামের অদুদ কাজীর ছেলে মিরান কাজী, খোরশেদ ফকির এর ছেলে মামুন ফকির ও মোজাম ফকির।দখলদাররা তাদের দখল থেকে স্হাপনা ভেঙ্গে সরিয়ে না নেওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মামুন মিয়ার স্হাপনা থেকে কয়েকটি ঢেউটিন মুচড়ে ফেলে।

মামুন মিয়া বিদেশে থাকায় তার স্ত্রী এবিষয়ে কথা বলতে রাজি হয়নি।মিরান কাজীর বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় সরকারী জায়গা দখল ও ভাংচুর করার বিষয় জানা যায়নি।

স্হানীয় ইউপি সদস্য হিরু মেম্বার বলেন, মাঠে পানি জমে থাকায় পানি নামাতে চেয়ারম্যান একটা ড্রেন করে দিচ্ছে। দখলার মামুন গংরা সরকারি জায়গা দখল করে রাখায় ড্রেনের কাজ ঠিকমতো করতে পারছেনা।চেয়ারম্যান তাদেকে সরকারি জায়গা দখল মুক্ত করতে বলেন। তারা স্হাপনা সরিয়ে না নেওয়ায় আমারা কয়েক গ্রামের কিছু মানুষ এসে তাদের সরিয়ে নিতে অনুরোধ করি।তারা উল্টো এলাকাবাসীর সাথে গালমন্দ করে তখন তাদের স্হাপনা থেকে কয়েকটি ঢেউটিন মুচড়ে ফেলে।

চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন,ইউনিয়নের শাকরাইল গ্রামের ফুটবল খেলার মাঠে বৃষ্টি পানি জমে থাকায় খেলাধুলা বন্ধ রয়েছে।
মাঠের পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেনের কাজ করছি। দখলদারেরা সরকারি জায়গায় স্হাপনা সরিয়ে না নেওয়ায় ড্রেনের কাজ করতে সম্ভব হচ্ছেনা।দখলদারদের নিজ নিজ থেকে স্হাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। তারা সরিয়ে না নেওয়ায় শুনেছি স্হানীয় লোকজন গিয়ে তাদের স্থাপনার বেড়া থেকে কয়েক খান টিন টানা হেচড়া করে খুলে ফেলেছে।খবর পেয়ে সকালে সেখানে গিয়ে দেখে সবাইকে সান্ত থাকতে বলি।সরকারি জায়গা দখল মুক্ত করতে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলব এবং দখল মুক্ত করে অচিরেই ড্রেনের কাজ শুরু করবো।

নগরকান্দায় সরকারি জায়গা দখল করে স্থাপনা, উন্নয়ন কাজে বাঁধা

আপডেট সময় : ০৬:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫