সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ওষুধ ব্যবসায়ীকে ২৬০০০ টাকা জরিমানা
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১৩৪ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি বাজারে আজ রবিবার বেলা দুইটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক ঔষধ প্রশাসনের সহযোগিতায় অনুমোদনহীন মেয়াদোত্তীর্ণ ঔষধ, অবৈধ যৌন উত্তেজক ঔষধ বিক্রির অপরাধে জরিমানা করেন।
মেসার্স ফাতেমা ফার্মেসীর মালিককে দশ হাজার টাকা, আজাদ মেডিকেল হলের মালিককে আট হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউসের মালিককে আট হাজার টাকা আর্থিক জরিমানা করে নগদ অর্থ আদায় করেন।




















