ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নগরকান্দায় কুমার নদে পরিষ্কার অভিযান শুরু: অবৈধ ভেশাল ও স্থাপনা সরানোর নির্দেশ ইউএনও’র

মিজানুর রহমান- নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২০৭ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদে শুরু হয়েছে পরিষ্কার অভিযান। বুধবার (১৮ জুন) থেকে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ এবং পরিবেশ রক্ষায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উপজেলা প্রশাসন জানায়, কুমার নদে স্থাপিত সকল প্রকার ভেশাল জাল, বাঁধ ও অবৈধ স্থাপনাগুলোকে অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ জুন ২০২৫, বিকাল ৫টার মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে, অন্যথায় প্রশাসন নিজ উদ্যোগে অভিযান চালিয়ে সেগুলো অপসারণ ও বাজেয়াপ্ত করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দীন বলেন, “নদীর স্বাভাবিক গতি ও পরিবেশ রক্ষায় আমরা সবার সহযোগিতা কামনা করছি। যারা অবৈধভাবে নদী দখল করে ভেশাল বা স্থাপনা গড়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নদী রক্ষায় স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

নগরকান্দায় কুমার নদে পরিষ্কার অভিযান শুরু: অবৈধ ভেশাল ও স্থাপনা সরানোর নির্দেশ ইউএনও’র

আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫