ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নকলায় পাগলা শিয়ালের কামড়ে আহত ৭

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১৩৭ বার পঠিত

শেরপুরের নকলায় পাগলা শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দশকাহনিয়া ও আমানিয়াকান্দা
গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার পাঠাকাটা আমানিয়াকান্দা গ্রামের মতিউর রহমানের স্ত্রী বেনুজা বেগম (৬৫), দশকাহনিয়া গ্রামের এসহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৫), আব্দুর রশিদের স্ত্রী রহিমা বেগম (৪০), নূরল
আমিনের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), আব্দুল মালেকের পুত্র হেলাল মিয়া (২৬),মৃত আশ্রব আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক (৮০) ও দেলু মিয়ার স্ত্রী।

শিয়ালের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পাঠাকাটা ইউনিয়নের মানুষ পাগলা শেয়ালের ভয়ে আতঙ্কের
মধ্যে রয়েছে।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাগলা শিয়ালের কামড়ে আহতরা
হাসপাতালে এসেছিলেন। তাদের সরকারি ভাবে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি চলে গেছে।

ট্যাগস :

নকলায় পাগলা শিয়ালের কামড়ে আহত ৭

আপডেট সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪