নকলায় কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১৬১ বার পঠিত

শেরপুরের নকলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার চরকয়ৈা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভিকটিমের পরিবার জানায়, ভিকটিমের পরিবার নকলা পৌরসভাধীন চরকৈয়া উত্তরপাড়া গ্রামে বসতঘরের ভিতরের উত্তরপাশে একটি মনোহারি দোকান দিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন। কন্যাশিশুটি খেলাধুলা শেষে দোকান দেখাশোনা করার জন্য দোকানের পিছনে রাখা চৌকিতে মাঝে মধ্যে শুয়ে থাকতেন।
রোববার (২ জুলাই) কন্যাশিশুটি খেলাধুলা শেষে উক্ত চৌকিতে শুয়ে থাকা অবস্থা কৌশলে জাহাঙ্গীর আলম বিকাল অনুমান ৬টার দিকে ঘরে প্রবেশ করে শিশুটির সাথে শুয়ে পড়ে। এ সময় কেউ না থাকায় কন্যাশিশুটিকে লোভ দেখিয়ে শিশুটির গোপনাঙ্গে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। পরে কন্যাশিশুটি ডাকচিৎকার শুরু করলে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়। ভিকটিমের পরিবার সোমবার রাতে থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ভিকটিমের পরিবারের সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই আমরা অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করি। এ ব্যাপারে মামলা রুজু হইছে। আজ (মঙ্গলবার) সকালে গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

























