ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় র‍্যাবে’র অভিযানে ১৯৩ কেজি গাঁজা ২১ বোতল ফেনসিডিলসহ দেশীয় অস্ত্র উদ্ধার আটক-১

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ:
  • আপডেট সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৩২ বার পঠিত

নওগাঁর মান্দায় ১৯৩ দশমিক ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে আরও ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির নাম আলম ইসলাম (৩২)। সে মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে।
র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে র‍্যাবের কাছে খবর আসে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ওই গ্রামে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলম ইসলাম নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৩ দশমিক ৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,গ্রেফতার আলম একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত দায়ের হয়েছে।

ট্যাগস :

নওগাঁয় র‍্যাবে’র অভিযানে ১৯৩ কেজি গাঁজা ২১ বোতল ফেনসিডিলসহ দেশীয় অস্ত্র উদ্ধার আটক-১

আপডেট সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫