ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ন‌ওগাঁয় গ্রাম্য সালিশে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩০৪ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে গ্রাম্য সালিশে গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামবাসীর চাপে থানায় অভিযোগ করতে পারছে না ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউপির গয়েশপুর পাহানপাড়া গ্রামে। গৃহবধূর স্বামী ওই গ্রামের মৃত সবিন্দ্র পাহানের ছেলে দিলীপ পাহান (৩২)।

তথ্য সংগ্রহকালে জানা যায়, দুই সপ্তাহ আগে পরকীয়ার কলহের জেরে ভুক্তভোগী গৃহবধূকে বাবার বাড়ি আগ্রাদিগুণ পাঠিয়ে দেয় তার স্বামী। কিন্তু তাদের পরিবারের পাঁচ বছর ও দের বছরের দুটি সন্তান থাকায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে গৃহবধুর শাশুড়ি আলো মনি(৫৫) গত শনিবার (২৬ আগস্ট) তাকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে।
কিন্তু এতে ধর্মের দোহায় দিয়ে বাধা প্রদান করে একই গ্রামের বিমল পাহান (৩৮) এবং সুবাস পাহান (৪০)।

গতকাল (২৮ আগস্ট) সকালে বিমল পাহান ও সুবাস পাহান গ্রামবাসীকে একত্র করে জানান, ওই গৃহবধূ অপবিত্র হয়ে গেছে। তাকে পবিত্র করা না হলে সমাজে আর মিশতে দেওয়া হবে না। পরবর্তীতে তারা গৃহবধূর স্বামীকে বাধ্য করে ওই গৃহবধূকে প্রহার করতে। এবং নাপিত নিয়ে এসে গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়ে মাথায় দই ঢেলে দেয়।

প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ জনান, গ্রামবাসী একত্র হয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়ে ফুল, চাল, কলার পাতা, ঘাস দিয়ে মন্ত্র পাঠ করে। সবশেষে মাথায় দই ঢেলে দিয়ে গোসল করিয়ে দেয়।

অভিযুক্ত বিমল পাহানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, জোর করে কারও মাথা ন্যাড়া করে দেওয়া হয়নি। গ্রামবাসীর উপস্থিতিতে এবং গৃহবধুর সম্মতিতেই মাথা ন্যাড়া করা হয়েছে। মাথা ন্যাড়া করে দিয়ে আপনি কি বিচার করতে পারেন-এমন প্রশ্নের জবাবে বিমল পাহান বলেন, আপনাকে কে খবর দিল ? যে খবর দিয়েছে তাকে বিরোধ মিমাংসা করতে বলেন।

অপর অভিযুক্ত সুবাস পাহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গৃহবধূর মতামত জানতে চাইলে তিনি সমাজের চাপে কথা বলতে রাজি হননি।

গৃহবধূর স্বামী দিলীপ পাহান বলেন, ২০১৬ সালে আমাদের বিয়ে হয়। আমাদের দুটি কন্যা সন্তান আছে। দুই সপ্তাহ আগে আমাদের মধ্যে গন্ডগোল হয়েছিল। তখন আমি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিই। গতপরশু আমার মা আমার বউকে বাড়িতে নিয়ে আসে। দুই সন্তানের কথা বিবেচনা করে আমি বউকে মেনে নিয়েছি।
কিন্তু গতকাল সোমবার সকালে বিমল ও সুবাস গ্রামের লোকজন নিয়ে এসে নাপিত ডেকে আমার বউয়ের মাথা ন্যাড়া করে দেয়। এটা খুবই অন্যায় হয়েছে। একই গ্রামের গোবিন্দ পাহান (৭৫) বলেন, গৃহবধূর সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই অমানবিক। গৃহবধূর সাথে ভীষণ অন্যায় করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বাবু জানান, কিছুদিন আগে ওই পরিবারে একটা ঝামেলা হয়েছিল। আমি মীমাংসা করে দিয়েছিলাম। তবে মাথা ন্যাড়া করে দেওয়ার ব্যাপারে আমি কিছু জানতাম না পরে শুনেছি। মথুরাপুর ইউপি চেয়ারম্যান বিদেশ থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান বলেন, এখন পর্যন্ত আমি কিছু জানি না। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

ন‌ওগাঁয় গ্রাম্য সালিশে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ

আপডেট সময় : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩