ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টিন

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৭২ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাঁচা দোতলা বাড়ির টিন উড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গত বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার সব বাসিন্দারা। ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন। ওই এলাকার তাহেরুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আসলামুল বলেন, কীভাবে ককটেল সদৃশ ৪-৫টি বস্তুর বিস্ফোরণ ঘটল তা নিয়ে আতঙ্কিত তাঁরা। এতে টিনের চালা উড়ে গেছে। কে বা কাহারা ককটেল নিয়ে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে অনেকে বলছেন ধান কাটার শ্রমিকেরা ওই বাড়িতে থাকতেন। তাদের মাধ্যমেও আসতে পারে অথবা বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে ককটেল মজুত করেছিল।

ঘটনার পরপরই মান্দা-নিয়ামতপুরের সার্কেল অফিসার জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ওসি বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত আছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টিন

আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫