ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৪৩৫ বার পঠিত

গোয়ালন্দের দৌলতদিয়া পুর্ব পাড়া (যৌনপল্লী) হতে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহতের নাম শাকিলা খাতুন (২৫)। সে পল্লীর তালাশী বাড়ীওয়ালীর বাড়ির ভাড়াটিয়া।

২৪ মার্চ শুক্রবার বিকেলে বাড়ির অপর এক ভাড়াটিয়া শাকিলার কক্ষের জানালা দিয়ে দেখতে পাই সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে তারা তালাশী বাড়ীওয়ালীর বাড়ির একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শাকিলার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩