ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মী হত্যার অভিযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২২৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা শিরিন-সরো দম্পতির বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, তানিয়া আক্তারের মরদেহের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মী হত্যার অভিযোগ

আপডেট সময় : ০১:২৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫