সংবাদ শিরোনাম ::
দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মী হত্যার অভিযোগ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:২৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২১১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা শিরিন-সরো দম্পতির বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, তানিয়া আক্তারের মরদেহের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলেই ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।




















