ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়া পদ্মায় জেলের জালে ৩০ কেজি ওজনের কাতল

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৯৬ বার পঠিত

oplus_0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে ৩০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে, যা ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের উজানে জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানাযায়, অন্যান্য দিনের মতো আজ ভোরে জাল ফেলার পর হঠাৎ জালে বড় ধরনের ধাক্কা অনুভব করেন জেলেরা। পরে জাল তুলে তারা দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

সকাল ৬টার দিকে মাছটি দৌলতদিয়া বাজারের একটি আড়তে এনে ওজন করা হলে এর ওজন ৩০ কেজি পাওয়া যায়। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে এক প্রবাসী মাছটি আরও বেশি দামে কিনতে আগ্রহ দেখান। পরে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৬৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মা নদীর বড় আকারের কাতল মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। বিশেষ ব্যবস্থায় মাছটি ঢাকায় ওই প্রবাসীর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

দৌলতদিয়া পদ্মায় জেলের জালে ৩০ কেজি ওজনের কাতল

আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬