ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

দৌলতদিয়া নদী ভাঙন পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১৬৬ বার পঠিত

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ‍্যাত দৌলতদিয়া-পাটুরিয়া দৌলতদিয়া পয়েন্টে হঠাৎ পদ্মায় ভাঙন স্থান ৬নম্বর ফেরিঘাট পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।

শনিবার (১১ মে) বিকেল ৫ টায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ ভাঙন স্থান পরিদর্শন করেন।

এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসির দায়িত্বে থাকা এসআই মো. ফরিদ উদ্দিন, দৌলতদিয়া নৌযান ফেডারেশনের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তপু প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, এই পদ্মা নদীর প্রশস্ততা অনেক বেশী। প্রতি বছরে যে ভাঙন হচ্ছে এই ভাঙনের কারণে চ্যানেলগুলো সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে। নদী শাসন করা, নদীর পার ঠিক রাখা, নদীর চ্যানেল গুলোকে ঠিক করা অনেক ব্যয়বহুল কাজ। সরকারের পক্ষ হতে সব সময় উদ্যোগ নেয়া হচ্ছে, আর এ প্রজেক্টগুলো নেয়া হচ্ছে নদী ঠিক রাখার জন্য।

তিনি আরও বলেন, এলাকাবাসী নদী শাসনের আবেদনের কথা আমি প্লানিং কমিশনারের কাছে বলবো, যেন দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা হয় এবং নদী তীরবর্তী লোকজনের যেন দুঃখ কষ্ট দূর হয়। আর যেনো পাড় ভাঙনের সৃষ্টি না হয়।

দৌলতদিয়া নদী ভাঙন পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

আপডেট সময় : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪