সংবাদ শিরোনাম ::
দেবহাটায় হরমোন মিশ্রিত ৫০ ক্যারেট হিমসাগর আম জনসম্মুখে বিনষ্ট করেন উপজেলা প্রশাসন
আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
- আপডেট সময় : ০৯:১৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৯০ বার পঠিত

দেবহাটায় অপরিপক্ক হিমসাগর আমে রাইসিং জাতীয় হরমোন মিশ্রিত করে পাঁকিয়ে এবং অতিরিক্ত গরমে আম পচনশীল রোধে ফরমালিন মিশ্রিত করে রাজধানী সহ বিভিন্ন প্রান্তে পাঠানো কালে ১০ই মে শনিবার দুপুর দেড়টায় দেবহাটার বনবিবির বটতলা হতে ৫০ ক্যারেট আম জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
জব্দকৃত ৫০ ক্যাডেট আম একই দিনে বিকাল ৪ টায় জনসম্মুখে বিনষ্ট করা হয়।
দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অপরিপক্ক আম অধিক লাভে আশায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোবিন্দভোগ আমের আড়ালে পাচার করছে। তিনি আরো বলেন,সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে অপরিপক্ক আম জব্দ করার অভিযান অব্যাহত থাকবে।




















