ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ফের কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৯:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৯৩ বার পঠিত

সপ্তাহ আগে (২২ সেপ্টেম্বর) প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর ২৯ সেপ্টেম্বর কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। 

ক্রেতারা বলছেন, বাজারে আলু ছাড়া অন্য সবজির দাম মোটামুটি স্বাভাবিক আছে। কিন্তু হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০ টাকা। আর বিক্রেতারা বলছেন, কয়েকদিনের বৃষ্টির কারণে ও ভারত থেকে কাঁচামরিচ আমদানি কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) হিলিবাজারে সবজি কিনতে আসা মো. শামসুল হক বলেন, ‘গত রোববার যে কাঁচা মরিচ কিনেছি ২০০ টাকা কেজি দরে, আজ সেই মরিচ কিনতে হলো ২৪০ টাকায়। কেজিতে ৪০ টাকা বেড়েছে।’ 

আরেক ক্রেতা মো. বাবু হোসেন বলেন, ‘কাঁচামরিচ একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। তরকারিসহ বিভিন্ন খাবার তৈরিতে কাঁচামরিচের প্রয়োজন পড়ে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচামরিচের দাম বেড়েছে ৪০ টাকা করে। গেলো সপ্তাহে ২০০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।’ 

কাঁচামরিচ বিক্রেতা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘কয়েকদিনের বৃষ্টির কারণে ও ভারত থেকে কাঁচামরিচ আমদানি কম হওয়ায় বাজারে  সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে। গত রোববার প্রতিকেজি কাঁচামরিচ ১৮০ টাকা কেজি দরে কিনে ২০০ টাকায় বিক্রি করি। আর আজ ২২০ টাকা কেজি দরে কিনে ২৪০ টাকাদরে বিক্রি করছি

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ফের কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

আপডেট সময় : ০৯:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪