ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আত্রাইয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন 

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৬:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭৭ বার পঠিত

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁ আত্রাই উপজেলার কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক’রা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন তারা। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেডে বেতন পান। তাদের দেয়া ১২তম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা। উপজেলার পাতাইঝড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকের হোসেনের সঞ্চালনায় দাবি আদায়ের পক্ষে,

বক্তব্যে সহকারী শিক্ষক মো. জহুরুল ইসলাম দুলাল বলেন, ‘যদি যোগ্যতার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করা হতো, তাহলে আগেই আমরা ১০ম গ্রেড পেয়ে যেতাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সরকারি চাকরিতে গ্রেডের বৈষম্য দূর করে আমাদের ১০ম গ্রেড দিতে হবে।’ 

দ্বীপ মোহাম্মাদ নামের আরও একজন সহকারী শিক্ষক বলেন, ‘উপসহকারী পুলিশ কর্মকর্তা, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, ডিপ্লোমা পাস করা উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনার্স মাস্টার্স পাশ করে শিক্ষকতা করেও ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত। আমাদের অধিকার আদায়ে এক দফা দাবিতে আজকে মানববন্ধন করছি। আমাদের ১০ম গ্রেড দিতে হবে।’ 

এ সময়ময় ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে যৌক্তিকতা তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক গোলাম মোর্তাজা লিটন, মিনাজ উদ্দিন,মো. আমিনুল ইসলাম, মোছা.শাম্মী আক্তার শাপলা প্রমুখ। 

উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা প্রায় ২ শতাধিক সহকারী শিক্ষক’রা দাবি আদায়ের বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রী. পবিত্র কুমার প্রমাণিক (এটিও) ও তারিক ইকবাল (এটিও)।উনারা ও মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আত্রাইয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন 

আপডেট সময় : ০৬:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪