ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দর্শনা সীমান্তে ২২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মোঃ নজরুল ইসলাম-বেনাপোল:
  • আপডেট সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৪২ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দর্শনা সীমান্ত থেকে অভিযান চালিয়ে ২২টি (৪.৪১৬ কেজি ওজনের) স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল সহ সাঈদ খান (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (০৬এপ্রিল) সকালে তাকে আটক করা হয়।

আটক সাঈদ খান, পিতা-মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, গ্রাম-দর্শনা মোবারকপাড়া, ডাকঘর-দর্শনা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাংগা’।

বিজিবি জানায়, বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দর্শনা সীমান্তের উথুলী এলাকায় এ্যাম্বুশ করে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে উথুলী অতিক্রম করে দর্শনার দিকে যেতে দেখে এবং পিছু ধাওয়া করে দর্শনা রেলক্রসিং এর পাশ থেকে ২২টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে।

জব্দকৃত স্বর্ণের ওজন ৪.৪১৬ কেজি এবং আনুমানিক সিজারমূল্য ৩,৭৪,৮৯,১৩৪ (তিন কোটি চুয়াত্তর লক্ষ ঊননব্বই হাজার একশত চৌত্রিশ) টাকা।

স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

ট্যাগস :

দর্শনা সীমান্তে ২২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩