ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ত্রিশাল অনিয়মের তথ্য নিতে গিয়ে হাসপাতালের হামলায় শিকার ৪ সাংবাদিক

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩৪ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন চার সাংবাদিক।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যের জন্য গেলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

ঘটনার পর উপজেলার অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করে।
জানা যায়, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে কয়েক দিন যাবৎ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। শনিবার সকালে হাসপাতালে খাবারের নিম্নমান নিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় কর্মচারীরা।

এ সময় আহত হয় দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান এবং গণমুক্তির মাসুদ রানা।

আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে কয়েক দিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নজরুল ইসলাম বলেন, ‘আমি একটু বাহিরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে জানা নেই।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন,‘সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

ত্রিশাল অনিয়মের তথ্য নিতে গিয়ে হাসপাতালের হামলায় শিকার ৪ সাংবাদিক

আপডেট সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩