ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তেল মালিশ

এফ এম এ রাজ্জাক
  • আপডেট সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৩২৯ বার পঠিত

তেল মালিশ
এফ এম এ রাজ্জাক

তেল মালিশে কত মজা
আগে যদি জানতাম,
ওই স্কুলে ভর্তি হয়ে
সার্টিফিকেট আনতাম।
ঠিকমতো তেল মালিশ দিলে
বুক ফুলিয়ে চলা যায়,
যাকে তাকে ইচ্ছেমতো
যা মনে চায় বলা যায়।
তেল মালিশে সবাই খুশি
তেল ছাড়া হয় ডিমোশন,
এটাই এখন বাস্তবতা
নয়তো ইহা ইমোশন।
যত বেশি তেল দেয়া যায়
তত পকেট হয় ভারি,
মোটরসাইকেল গ্যারেজ করে
কিনতে পারে জিপগাড়ি।
তেলের কোনো বিকল্প নাই
কিন্তু আমি পারব না,
দেয়ালে পিঠ ঠেকে গেলেও
একফোটা তেল মারব না।

তেল মালিশ

আপডেট সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

তেল মালিশ
এফ এম এ রাজ্জাক

তেল মালিশে কত মজা
আগে যদি জানতাম,
ওই স্কুলে ভর্তি হয়ে
সার্টিফিকেট আনতাম।
ঠিকমতো তেল মালিশ দিলে
বুক ফুলিয়ে চলা যায়,
যাকে তাকে ইচ্ছেমতো
যা মনে চায় বলা যায়।
তেল মালিশে সবাই খুশি
তেল ছাড়া হয় ডিমোশন,
এটাই এখন বাস্তবতা
নয়তো ইহা ইমোশন।
যত বেশি তেল দেয়া যায়
তত পকেট হয় ভারি,
মোটরসাইকেল গ্যারেজ করে
কিনতে পারে জিপগাড়ি।
তেলের কোনো বিকল্প নাই
কিন্তু আমি পারব না,
দেয়ালে পিঠ ঠেকে গেলেও
একফোটা তেল মারব না।