ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৬৩ বছরের রহিম উদ্দিন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১১ বার পঠিত

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে রহিম উদ্দিন ওরফে ভাকরা (৬৩) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রহিম উদ্দিন ওই এলাকার সোলাগাড়ি মৌজার বাসিন্দা। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কার করতেন।
প্রত্যক্ষদর্শী নুর মোহাম্মদ জানান, তিনি ও রহিম উদ্দিন পাশাপাশি ঝটকা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় রহিম উদ্দিনের জাল নদীর ধারে ভারী খরকুটায় আটকে যায়। জাল ছাড়াতে নদীতে নামলে তিনি আর উঠতে পারেননি। নুর মোহাম্মদ তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর থেকে ডুবুরি দলকে ডাকে। ডুবুরি দল চার ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৬৩ বছরের রহিম উদ্দিন

আপডেট সময় : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫