ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য

সোহানুল হক পারভেজ-রাজশাহী :
  • আপডেট সময় : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৩২৬ বার পঠিত

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে দলের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।সম্মেলনে পদ প্রত্যাশীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরে গণসংযোগ করছেন।

এদিকে পদ প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে ব্যাপক শোডাউনের প্রস্ত্ততি নিচ্ছেন। ফলে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় পৌর সদরে সাজ সাজ রব।

জানা গেছে, আগামি ২৩ জুলাই রোববার তানোরের মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

এদিকে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে সম্পাদক আমির হোসেন আমিন আলোচনায় রয়েছে। সম্মেলন ঘিরে নেতাদের কাছে কর্মীদের বেশ কদরও বেড়েছে।

তিনি দীর্ঘ প্রায় ৯বছর যাবত পৌর আওয়ামী লীগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি ৩ বার কাউন্সিলর ও দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সম্পাদক পদে এ্যাডঃ সাজেমান আলী ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টুর নাম আলোচনার রয়েছে। তাদের মধ্যেই তীব্র প্রতিদন্দিতা হবে।

মন্টু একটানা ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে চলেছেন। এবার নবীন-প্রবীণের সমন্বয়ে পৌর আওয়ামী লীগের যুগোপযোগী কমিটি উপহার দেয়া হবে বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।

তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য

আপডেট সময় : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩