তানোরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
- আপডেট সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ১৬৩ বার পঠিত

‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকালে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষ তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা বিভিন্ন দপ্তরের ডকুমেন্টারি উপস্থাপনের আয়োজন করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তানোর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ডকুমেন্টারী প্রদর্শন সেবার বিষয় তুলে ধরা হয়।
তানোর সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার টিএইচও ডাক্তার বার্নাবাস হাসদাক।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম, তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাওছার হোসেন, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।
তানোর প্রাণী সম্পদ অফিসার সুমন মিয়া, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও তানোর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার সুধিজন উপস্থিত ছিলেন।




















