তানোর পাঁচান্দর ইউপিতে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহীর তানোর উপজেলার পাঁচান্দর ইউপিতে ২৬ শে সেপ্টেম্বর ২০২৩ রাজশাহী জেলা যুবলীগ ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় জিয়াউর রহমানের সভাপতিত্বে ও ৩ নং পাচান্দর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার জননেতা ও তানোর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাধারণ জুবায়ের ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আব্দুল মতিন চেয়ারম্যান ও সভাপতি ৩নং পাঁচান্দর ইউপি আওয়ামী লীগ তানোর রাজশাহী।
আরো উপস্হিত ছিলেন শহিদুল ইসলাম ৩ নং পাচান্দর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ দক্ষিণ তানোর রাজশাহীসহ তানোর উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে আজ সন্ধ্যায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে- মুন্ডুমালা পৌর যুবলীগের ৪,৫,ও ৬ নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা, আওয়ামী যুবলীগের,সম্মানিত সভাপতি যুবরাজ জননেতা লুৎফর হায়দার রশীদ ময়না
মাননীয় চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর রাজশাহী।

























