ঢাকা প্রেস ক্লাবের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ১৭৮ বার পঠিত

ঢাকা প্রেস ক্লাব এর বার্ষিকী কর্মী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত। রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টের এর হল রুমে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ মার্চ) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সম্মেলনে ঢাকা প্রেস ক্লাব এর সভাপতি আরঙ্গজেব কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ (সাবেক মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণলয়) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ এনামুর রহমান এমপি (প্রতিমন্ত্রী-গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রাণালয়)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তারুজ্জামান বাবু-এমপি , হাবিবুর রহমান (পবন) প্রেসিডিয়াম সদস্য-বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এম এ হাশেম – চেয়ারম্যান সচিব গ্রুপ, এবং ঢাকা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মী সম্মেলনে সংবাদিকগনেরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তারা ডিজিটাল আইনকে শীতিল করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
কর্মী সম্মেলন শেষে ঢাকা প্রেস ক্লাব এর একটি পরিচালনা কমিটির ঘোষণা দেওয়া হয় এবং সংবাদ সংগ্রহে যেসকল সাংবাদিক বিশেষ ভুমিকা পালন করেছেন তাদেরকে সন্মাননামুলক ক্রেস্ট প্রদান করা হয়।




















