ডেঙ্গু প্রতিরোধে জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার জনসচেতনতা মূলক র্যালি
- আপডেট সময় : ১০:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬৭ বার পঠিত

“আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়” — এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ার জামগড়ায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার (JPSA) উদ্যোগে আজ এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জামগড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন অএ সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা, সহ সভাপতি মোঃ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ শুয়েবুর রহমান, সহ সাংগঠনিক আলামিন, সাংস্কৃতিক সম্পাদক জব্বার, প্রচার সম্পাদক আব্দুল মালেক,দপ্তর সম্পাদক জাহানুর রহমান চঞ্চল, নূরউদ্দিন পাটোয়ারী, সালাউদ্দিন খান কাজল, কমিটির সকল নেতাকর্মী ও সকল সদস্য বৃন্দ সহ
র্যালিতে পল্লী চিকিৎসক সমাজের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ ও স্লোগান দেন।
সংগঠনের নেতারা বলেন, জমে থাকা পানি সরান, পানির পাত্র ঢেকে রাখুন, মশারি ব্যবহার নিশ্চিত করুন, মশা নিধন ও রিপলেট ব্যবহার করুন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন — এই পাঁচটি নিয়ম মানলেই ডেঙ্গু থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
তারা আরও জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। “ডেঙ্গু মুক্ত সুস্থ সমাজ গড়ি একসাথে” — এই লক্ষ্য বাস্তবায়নে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।



















