ডুমুরিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ধানের শীষের কান্ডারী আলী আসগার লবির গণসংযোগ
- আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৪০ বার পঠিত

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগার লবি ১১ জুলাই শুক্রবার নানা কর্মসূচিতে অংশ নেন।
বৃষ্টিস্নাত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডুমুরিয়া উপজেলার সিঙ্গাবিল এলাকায় জলাবদ্ধতা কবলিত অঞ্চল ও পলি জমে থাকা স্লুইসগেট পরিদর্শন করেন তিনি। এ সময় শত শত কৃষকের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুর্ভোগ সরেজমিনে তুলে ধরেন।
তিনি বলেন, “খর্ণিয়া ও রুদাঘরা ইউনিয়নের হাজারো মানুষ প্রতিবছর বর্ষায় পানিবন্দী হয়ে পড়েন। মাছ চাষ ও সবজি উৎপাদনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন কৃষকরা। সরকারি বরাদ্দের অপেক্ষায় থাকলে চলবে না,আমি নিজ উদ্যোগেই গেটের পলি অপসারণসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা মাহাবুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা কবির হোসেন, গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান, আলমগীর হোসেন, আঃ রব আকুঞ্জি, জিএম সাইকুল ইসলাম, মিন্টু খান, বিএম গোলাম সরোয়ার, মোল্লা আবুল কাশেম, চেয়ারম্যান বিএম জহুরুল হক, নুর ইসলাম মেম্বার, শিক্ষক বায়েজিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ, মেহেদী হাসান তুহিন, সাকিব হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
এর আগে তিনি ডুমুরিয়া পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে প্রয়াত জনপ্রিয় বিএনপি নেতা ও খর্ণিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদারের কবর জিয়ারত করেন। এরপর অসুস্থ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা আবুল কাশেমের বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন।
পরে খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মোল্যা সিরাজুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ আলী আসগার লবি।
এসময় এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি শেষ করেন তিনি।
























