ডুমুরিয়ায় তীব্র তাপাদহে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
- আপডেট সময় : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৩৫ বার পঠিত

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে খুলনার ডুমুরিয়ায় শ্রমজীবী ও পথচারীদের মাঝে নিজস্ব অর্থয়ানে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি সরদার রাকিবুজ্জামান।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসষ্টান্ড চত্বরে শ্রমজীবী ও পথচারীদের মাঝে এ বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এ বিষয়ে সরদার রাকিবুজ্জামান বলেন, ‘চলমান তাপপ্রবাহে শ্রমজীবী মানুষ খুবই কষ্ট করে জীবন নির্বাহ করছেন। তাদের কিছুটা স্বস্তি দিতে আমি ব্যক্তিগত উদ্যোগে আজ উপজেলার চুকনগর বাসষ্টান্ড চত্বরে পথচারী, ভ্যানচালক, থ্রীহুইলার চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছি। তাপপ্রবাহ চলমান থাকলে এ উদ্যোগ অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান মিন্টু,সাংবাদিক আরিফুর রহমান,সাবেক ছাত্র নেতা সম কবিরুল ইসলাম প্রমুখ।



















