সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ইটভাটা মালিককে ২৬ লাখ টাকা জরিমানা
মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
- আপডেট সময় : ১০:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১৫৮ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার উপজেলার বিভিন্ন স্থানের ইটের ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এর মধ্যে মেসার্স এম আর পি ব্রিকসকে সাত লাখ টাকা, সালাম ব্রিকস (পূর্ব নাম সাগর) কে সাত লাখ টাকা, মেসার্স সোনালী ব্রিকসকে সাত লাখ এবং মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জনান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে জরিমানা করা হয়েছে।
এসব ইটভাটায় পাহাড়ের লালমাটি এবং গাছের কাঠ কেটে পোড়ানো হচ্ছিল। এছাড়া চারটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এসব ইট ভাটা পরিচালনা করে আসছিলো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















